• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও আটজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৭ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (০৮ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। এদের মধ্যে তিনজন মারা গেছেন মহামারি করোনায়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এর মধ্যে দুজন করে মারা গেছেন আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া একজন করে ১৬, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

এর মধ্যে তিনজন প্রাণঘাতি করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজন রাজশাহীর বাসিন্দা। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তারা অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩৩ জন। এর মধ্যে ১৬ জন রাজশাহীর, ১৪ জন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নাটোরের এবং একজন নওগাঁর বাসিন্দা। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। যাদের অবস্থা বেশি খারাপ তাদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন উপপরিচালক।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন  রামেক হাসপাতালে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ