• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সব প্রাথমিকের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা

সিসি নিউজ ডেস্ক ।। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ইমেইল আইডি খোলার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ইমেইল আইডি সংরক্ষণ করতে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

সেবা সহজীকরণ ও সরকারি আদেশ-নির্দেশনা সংক্রান্ত সব তথ্য সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষকদের সহজে ও তাৎক্ষণিক সেবা পৌঁছাতে এই নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেন শিক্ষকদের কোনো সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

প্রত্যেক বিদ্যালয়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ইমেইল আইডি সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে এসব তথ‌্য ও ইমেইল আইডি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ