• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

নীলফামারীতে শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন

নীলফামারী প্রতিনিধি।। ‘মুজিববর্ষের আহবান, শিশু শ্রমের অবসান’ শ্লোগানে নীলফামারীতে শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গুড নেইবারস নীলফামারী এক আলোচনা সভার আয়োজন করে।
সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত সংস্থাটির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে।
সামাজিক দুরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত এই সভায় জনপ্রতিনিধি, শিশু, অবিভাবক ছাড়াও আয়োজক সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি’র সিনিয়র অফিসার জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শিশু পরিষদের সভাপতি লাভলি আক্তার, সু-প্রতিবেশি সমবায় সমিতির সভাপতি শারমিন আক্তার, প্রোগ্রাম ইন্টার্ন আরমান ইসলাম ও সংগলশী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ