• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত, আহত ৩

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকায় সড়ক দুর্ঘটনায় শামিম হোসেন (২৩) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

রবিবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক পুনট ইউনিয়নের ইমামপুর গ্রামের শাজাহানের ছেলে।
এলাকাবাসী এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ধান মাড়াইয়ের কাজের জন্য মেশিন নিয়ে চারজন পুনট থেকে ইমামপুর যাওয়ার পথে নয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঐ ধান মাড়াই মেশিনের নিচে চাপা পরে চালকসহ ৩জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিক আহমেদ জেবাল বাপ্পি শামিম হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ