• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রহমত আলী ওরফে ছটুয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক আটটার দিকে সৈয়দপুর শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সৈয়দপুর শহরের উল্লিখিত এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে রহমত আলী ওরফে ছটুয়া (৫৫)। তাঁর নামে সৈয়দপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়। এর পর থেকে পলাতক থাকে সে। ওই মামলায় বিজ্ঞ আদালত তাঁর অনুপস্থিতিতে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পরবর্তীতে আদালত থেকে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সাজাপ্রাপ্ত পলাতক আসামির গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সৈয়দপুর থানা পুলিশ তৎপরতা শুরু করেন। রবিবার রাতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এক অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রহমত আলি ওরফে ছটুয়াকে শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ অভিযানে অংশ নেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তৈমুর ইসলাম ও সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ