• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলু আর নেই

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক দুল (৫৬) হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে……….রাজিউন)। সোমবার (১৪ জুন) সকাল ১১ টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডোমার পৌরসভার পাঠান পাড়া এলাকার মৃত হেজার উদ্দিন ছেলে। মৃত্যু দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিগ মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ সভাপতি মায়েদুল বসুনিয়া তুর্য, সম্পাদক রেদয়ানুল হক উৎপল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ