• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

ডোমারে ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যু 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রশিদা বেগম (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ জুন) বিকাল চার টার দিকে বোড়াগাড়ি-ধর্মপাল সড়কের পাশারিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। রশিদা বেগম ধর্মপাল ইউনিয়নের রশীদপুর এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ডোমার হতে ছেলে আবু রায়হানের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। বিপরিদ দিক থেকে দেওনাই নদীর ইজারার জন্য প্রস্তুত রাখা বালুর স্তুপ থেকে চুরি করে একটি ট্রাক্টর ডোমার যাচ্ছিল। পাশারিপাড়া এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলটি মুখোমুখি হলে, রশিদা বেগম রাস্তায় পড়ে যায়। ট্রাক্টরটি তার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই রশিদা বেগমের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ট্রাক্টর চালক আতিকুল ইসলামকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করে।
অনেকে অভিযোগ করে জানান, গত এক সপ্তাহ আগেও উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পারঘাট এলাকায় ট্রাক্টরের ধাক্কার এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। জমিতে হাল চাষের এসব ট্রাক্টর এখন নদীর ইজারার জন্য রাখা সরকারি বালু দিনেদুপুরে চুরি করে বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ