• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

চিরিরবন্দরে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির উঠানে খেলার সময় মাটির দেয়াল ধসে সুমাইয়া আক্তার (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার বেকিপুল বাজারের ব্র্যাক অফিসের পেছনে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার ফল ব্যবসায়ী আইজুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানান, সকালে সুমাইয়া বাড়ির আঙ্গিনায় খেলার সময় মাটির পুরনো একটি দেয়াল তার উপরে ধসে পড়ে। এরপর স্থানীয়দরা তাদের উদ্ধার করেন। ততক্ষণে সে মারা যায়।
চিরিরবন্দর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ