• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

সংগীত নিকেতনকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রদান করলেন ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। সুস্থ ধারার সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করতে পাকেরহাট সঙ্গীত নিকেতনকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উপহার দিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

মঙ্গলবার (১৫জুন) বিকেলে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম রাবাব,কি বোর্ড,অক্টোপ্যাড,হারমোনিয়াম ও সাউন্ড বক্স পাকেরহাট সংগীত নিকেতনের পরিচালক ললিত রায়ের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিল্পীগণ।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, তৃণমূলের শিল্পপ্রতিভা বিকশিত করা ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে পাকেরহাট সঙ্গীত নিকেতনকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ