• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

চিরিরবন্দরে দেয়াল ধসে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির উঠানে খেলার সময় মাটির দেয়াল ধসে নিহত সুমাইয়া আক্তারের পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও নিহতের বাবা আইজুল ইসলামের হাতে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সবাইকে ধৈর্য ধারন করে তার জন্য দোয়া করতে বলেন।
উল্লেখ্য ১৫ই জুন মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার বেকিপুল বাজারের ব্র্যাক অফিসের পেছনে একটি বাড়িতে বাড়ির উঠানে খেলার সময় মাটির দেয়াল ধসে সুমাইয়া আক্তারের (১১) এর মর্মান্তিক মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ