• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মিঠাপুকুরে মাদরাসার কক্ষে সুড়ঙ্গ নিয়ে তোলপাড়

সিসি নিউজ ডেস্ক ।। রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মাদরাসার কক্ষে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। বন্ধ মাদরাসায় খেলতে গিয়ে গতকাল সোমবার সুড়ঙ্গটি চোখে পড়ে স্থানীয় কিশোরদের। এরপর খবরটি জানাজানি হয়। উপজেলার ফখরুল উলুম সিনিয়র মাদরাসায় এই সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে। ধারণা করা হচ্ছে, মাদরাসার পাশেই অবস্থিত জায়গীরহাট সোনালী ব্যাংক শাখায় ডাকাতির উদ্দেশ্যে সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসায় ডাকাতদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংক জায়গীরহাট শাখার ম্যানেজার সামিউল হাসান। তিনি বলেন, একতলা ভবনে অবস্থিত ব্যাংকটি পাশেই একটি মাদরাসা রয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই মাদরাসার একটি কক্ষে সুড়ঙ্গ দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি জানার পর বর্তমানে ব্যাংককে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই ব্যাংকের অদূরে ফখরুল উলুম সিনিয়র মাদরাসা রয়েছে। করোনার কারণে মাদরাসাটি বন্ধ। স্থানীয় কিশোররা ওই মাদরাসার মাঠে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি সেখানে যায়। ওই ফুটবল আনতে গিয়ে এক কিশোর সুড়ঙ্গটি দেখতে পায়। পরে সে তার বাবাকে বিষয়টি জানায়। ওই কিশোরের বাবা সন্ধ্যায় বাজারে এসে লোকজনকে ঘটনাটি বলে, এরপর স্থানীয়রা সেটি দেখতে যায়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, এটা খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে পারলে হয়তো একটা বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটতো। সুড়ঙ্গ আবিষ্কারের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ