• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুরে যাত্রা শুরু করলো হানিফ উদ্দিন গ্রান্ড হোটেল 

সিসি নিউজ ।। রুচিশীল ও স্বাস্থ্যকর খাবারের প্রতিশ্রুতি নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাত্রা শুরু করলো হানিফ উদ্দিন গ্রান্ড হোটেল। আজ বুধবার ( ১৬ জুন) সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াবদা ১নং গেট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে হোটেলটি উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হোটেলের শুভ উদ্বোধন ঘোষণা করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার লাকী, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন শাহিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, সাংবাদিক জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সোহেল চৌধুরী প্রমুখ।
হানিফ উদ্দিন গ্রান্ড হোটেলের পরিচালক মো: রুহুল আমীন কোরানী জানান, ‘সুলভ মূল্যে ক্রেতাদের নিকট সুস্বাদু খাবার পরিবেশন করাই আমাদের মূখ্য উদ্দেশ্য। আমাদের এখানে সকালের নাস্তা থেকে রাতের খাবার পর্যন্ত প্রায় ১০০ পদের খাবার বহাল থাকবে। এছাড়াও আমাদের হোটেলে সবধরনের খাবারের অর্ডার নেওয়া হবে এবং খাবার পার্সেলের ব্যবস্থা থাকবে।’
উল্লেখ্য, সৈয়দপুরের ওয়াবদা গেটে এই প্রথম মানসম্পন্ন রুচিশীল ও স্বাস্থ্যকর পরিবেশে ষোলআনা বাঙ্গালী খাবার নিয়ে আগমন ঘটলো হানিফ উদ্দিন গ্রান্ড হোটেলের। এখানে পরিবার নিয়ে খাবার জন্য বিশেষ কেবিন রয়েছে এবং সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতায় গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ