• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

সৈয়দপুরের গ্রামে রাতের আঁধারে এসেছিল রাণী !

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার (১৮ জুন) রাতে এক রাণী এসেছিলেন। তিনি বেশিক্ষন অপেক্ষা করেননি। ব্যস্ততা থাকায় সন্ধা রাতে এসে ফিরে গেছেন প্রভাতের আলো ফোটার আগেই। তিনি এসেছিলেন দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার পরে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙালপাড়া গ্রামে।
জানা যায়, এলাকার গৃহিনী ফাতেমা বেগম প্রায় ৪ বছর আগে টবে নাইট কুইন ফুলের কয়েকটি পাতাসহ ডাল রোপন করেন। শুক্রবার বিকেল থেকে নাইট কুইনের একটি কলি থেকে ফুলের পাপড়ি মেলতে শুরু করে। এবং মাঝ রাতে সেটি পূর্নাঙ্গ ফুটে উঠে। মাঝ রাতে ফুলটি দেখতে আশপাশের অনেক মানুষ ছুটে আসে। বাচ্চারা সহ অনেকেই ফুলটির ছবি তুলে রাখে।
গৃহিনী ফাতেমা বেগম বলেন, ফুল ফোটেনা তাই অনেকবার কেটে ফেলতে চেয়েছিলাম। কিন্তু প্রতিবার মনে হয়েছে এবার ফুটবে। অবশেষে নাইট কুইন ফুল ফুটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ