• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুর শহরে খাবারের খোঁজে দলছুট হনুমান

।। আমির হোসেন ।। খাবারের খোঁজে দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে নীলফামারীর সৈয়দপুর শহরে চলে এসেছে। মনের আনন্দে বিচরণ করছে শহরের বিমানবন্দর এলাকার নীচু কলোনীসহ বিভিন্নস্থানে। আর এ হনুমান দেখতে সড়কের পাশে ভিড় জমাচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। শনিবার বিকেলে শহরের পুরাতন বাবু পাড়ায় হনুমানের দেখা মেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে একটি মুখপোড়া হনুমান কখনও বাসা-বাড়িতে, গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। ওই এলাকার হনুমানটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের লোকজন এসেছিল। কিন্তু তাঁরা চেষ্টা করেও হনুমানটি উদ্ধার করতে পারেনি।

সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনে জানান, এ ধরনের হনুমান প্রকৃতি ও মানুষের সংস্পর্শে বেঁচে থাকতে চায়। তাই কেউ ঢিল মারবেন না এবং হনুমানটিকে খাবার দেওয়ার প্রয়োজনও নেই। এরা নিজের খাবার নিজেই সংগ্রহ করে থাকে।

সৈয়দপুর সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম মুসকরী বলেন, হনুমানটিকে আমরা নজরে রেখেছি। বন্যপ্রাণি নিধন বা উত্যক্ত করা দণ্ডনীয় অপরাধ- এটি স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ