• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

করোনায় খুলনা বিভাগে একদিনে ২৮ মৃত্যুর রেকর্ড

সিসি নিউজ ডেস্ক ।। প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে ২৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। সেখানে সাতজনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য জানান।

কুষ্টিয়া ছাড়াও খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন অদৃশ্য ভাইরাসটিতে সংক্রমিত হয়ে।

এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন ১৭ জুন মারা গিয়েছিল ১৮ জন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। করোনায় এই জেলায় মোট মৃত্যু হয়েছে ২০৮ জনের। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। করোনায় এই জেলায় মোট মারা গেছেন ৬৫ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। মোট মৃত্যু হয়েছে ৬২ জনের। যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জনের। মোট মৃত্যু হয়েছে ১০৮ জনের। নড়াইলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এই জেলায় করোনায় মোট মারা গেছেন ৩১ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৫ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ জন।

ঝিনাইদহে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৬ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। মোট মারা গেছে ১৫৪ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। মোট মারা গেছেন ৭৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ