নীলফামারী প্রতিনিধি ।। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন নীলফামারীর ১০১০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আজ রোববার সকালে ভার্চুয়াল কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, খন্দকার নাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের বোডের হাট সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে ঘর প্রাপ্তদের চাবি ও জমির কবুলিয়ত হস্তান্তর করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারী প্রথম দফায় জেলার ৬৩৭ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পান।