• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

জয়পুরহাটে ১৪১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

জয়পুরহাট প্রতিনিধি ।। মুজিব শতবর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জয়পুরহাটের পাঁচটি উপজেলায় ১৪১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহের কবুলিয়াত দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এছাড়াও একই সময় বাকি ৪ উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান ও ইউএনওগণের মাধ্যমে আরও ৮৩টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহের কবুলিয়াত দলিল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানা,কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সহ অন্যানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ