• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

চিরিরবন্দর উপজেলা আ’লীগ সভাপতি আর নেই

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আব্দুলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবীদ ও মুক্তিযোদ্ধা আলহাজ¦ আয়ুবুর রহমান শাহ্ আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)।
মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বাধ্যক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর প্রচার হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্বজনরা তার গ্রামের বাড়ি আব্দুলপুরে ভিড় করেন। অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন।
আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল জানান, আলহাজ¦ আয়ুবুর রহমান শাহ্ ২২ জুন মঙ্গলবার সকালে অসুস্থতাবোধ বেশী মনে হলে তাকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তিান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল সকাল ৯টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রাখা হবে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ