• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন, হবে না টেস্ট পরীক্ষা

সিসি নিউজ ডেস্ক ।। এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু হবে আগামী ২৯ জুন থেকে। বিলম্ব ফি ছাড়াই এই ফরম পূরণ করা যাবে ১১ জুলাই পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির ফরম পূরণ করতে সব কলেজকে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফলে নির্বাচনী বা টেস্ট পরীক্ষাসংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না।

এ বছর এইচএসসির ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান শাখার জন্য সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বোচ্চ এক হাজার ৯৪০ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা যোগ হবে।

এবার জিপিএ উন্নয়ন ও এক বা দুই বিষয়ের পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। ২০২০ সালের মূল্যায়নের মাধ্যমে জিপিএ ৫ এর কম পাওয়া শিক্ষার্থীরা জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন এবং তাঁদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে ২০১৯ সালের আংশিক বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে ফল প্রকাশ করেছিল সরকার।

এ বছরও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পেরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই ক্লাসও করানো সম্ভব হয়নি। তবে গত বছরের মতো এবার ‘অটো পাস’ না দিয়ে বিকল্প মূল্যায়নের কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়। মূলত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানতেই এবার ফরম পূরণেরও উদ্যোগ নেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ