• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

ডোমারে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারনা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ লাগাতার সচেতনতামূলক প্রচারনা করছেন। শনিবার সকাল হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্যানেটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান হাত মাইকে প্রচারনা চালায়। এসময় সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর অজয় রায় সহযোগীতা করেন।
স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান জানান, সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে প্রচারনা শুরু হয়। এরপর উপজেলা বিভিন্ন হাচ-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচারনা করা হয়েছে। তিনি বলেন, সাধারন চলাচলের রাস্তা ঘাটে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের না হওয়া, জ্বর সর্দি হলে পরিক্ষার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ