• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মগবাজারে বিস্ফোরণে নিহত ৩, আহত অর্ধ শতাধিক

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোড আড়ংয়ের শোরুমের ভবনের সামনে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

আজ রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

চারতলা ভবনের নিচে শর্মা হাউজের জেনারেটর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভবনটিতে সিঙ্গারের শোরুম ও বেঙ্গল মিটের দোকানও ছিল।

সরেজমিনে দেখা গেছে, ভবনের আশপাশের ভবনগুলোও খতিগ্রস্ত হয়েছে। রাস্তার দুই পাশে থাকা তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা বেশিরভাগ বাসের যাত্রী।

বিস্ফোরণ হওয়া ভবনের অপর পাশের আড়ংয়ের গ্লাস ভেঙে যায় বিকট শব্দে।

রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান এ বিষয়ে জানিয়েছেন, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে অন্তত ৫০ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ