ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনা সৃষ্টির লক্ষে বাংলাদেশ ছাত্র লীগ মাস্ক বিতরন করেছে। সোমবার দিনব্যাপি উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছাত্র লীগের নেতাকর্মীরা মাস্ক বিতরন করে। সকাল ১০ টার দিকে উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ছাত্র লীগকর্মী মেহেরাব হোসেন শিশির, বিবেকানন্দ রায়, শান্ত ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুরুপ কর্মসুচি ভোগডাবুড়ি, কেতকীবাড়ি, গোমনাতি, জোড়াবাড়ি, পাঙ্গামটকপুর, বামুনিয়া, বোড়াগাড়ি, সদর ইউনিয়ন, হরিণচড়া ও সোনারায় ইউনিয়নে পালন করে স্ব স্ব ইউনিয়ন ছাত্র লীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক জানান, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ছাত্র লীগের পক্ষে নিয়মিত মাস্ক বিতরন করা হচ্ছে। সেই সাথে কর্মহীনদের খাবার ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।