• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

নীলফামারীতে দশ বছরের শিশু ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নে ফারহানা আকতার নামে পিতৃহীন দশ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতার মা বানেছা বেগম সোমবার বিকেলে ধর্ষনের অভিযোগ এনে সদর থানায় মামলা করেছে। পুলিশ ওই মামলার আসামী ধর্ষক ছমির উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে।

ধর্ষক ছমির উদ্দিন ওই ইউনিয়নের আরাজি কুখাপাড়ার মৃত জসো মামুদের পুত্র।

মামলার অভিযোগে জানা যায়, বাদীনি বানেছা বেগম বাড়ির পাশে বাবুরহাট বাজারে পিঠা বিক্রি করতো। রোববার বিকেলে এ সুযোগে বাড়িতে একা থাকা শিশুটিকে ঘরের মধ্যে জোর পূর্বক ধর্ষন করে ছমির উদ্দিন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়।

মামলা দায়ের ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রউফ জানান, শিশুটির শারিরীক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোট হাতে পেলে ধর্ষনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অপরদিকে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ