সিসি নিউজ।। করোনা সংক্রমন প্রতিরোধে চলমান লকডাউন কার্যকর করতে এবং কঠোর লকডাউন সামনে রেখে সৈয়দপুর থানা পুলিশের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে শহীদ ডা: জিকরুল হক রোডের শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে র্যালিটি বের হয়। শহরের সবগুলো সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর থানার সামনে তা শেষ হয়। র্যালিতে অর্ধশতাধিক মোটরসাইকেল ও পুলিশ ভ্যানে পুলিশ সদস্যরা অংশ নেয়।
এসময় সৈয়দপুর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সরোয়ার,আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম বলেন, করোনা পরিস্থিতি উর্ধ্বমূখী হওয়ায় স্বাস্থ্য অধিদফতরের সুপারিশে সরকার চলমান লকডাউনের পাশাপাশি আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষনা করেছে। জনস্বার্থে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে। তিনি সকলের প্রতি স্বাস্থ্য অধিদফতরের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।