• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

দশমাইল হাইওয়ে থানার ওসি কেরামত আলীকে সম্মাননা

সিসি নিউজ ।। দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কেরামত আলী আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১পদক ও সনদ প্রদান করা হয়।
শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ থেকে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ নামের এ পদক ও সনদপত্র ডাকযোগে তিনি হাতে পেয়েছেন।
বুধবার(৩০ জুন) বিকেলের দিকে দশমাইল হাইওয়ে থানার হল রুমে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ নামের পদক ও সনদপত্র পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দশমাইল হাইওয়ে থানার (সার্জেন্ট) বকুল রানী,এস,আই ননী গোপাল,এস,আই সফিউল ইসলাম,এ,এস,আই এস এ ভবানী,এ,এস,আই সেলিম,এ,এস,আই সফিউল ইসলাম এ,এস,আই মিঠুন, এটি,এ,এস,আই রাকিবুল ইসলামসহ দশমাইল হাইওয়ে থানার সকল পুলিশ সদস্য এবং বিভিন্ন মিডিয়া সংবাদিক।
তথ্যটি নিশ্চিত করেন ওসি কেরামত আলী জানান, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানের কথা থাকলেও আমি সেখানে উপস্থিত হতে না পারায় আমাকে ডাকযোগে এ সম্মাননা পদক ও সনদপত্র পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় শেরে- বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২১ অর্জন করেছি। দশমাইল হাইওয়ে থানার সকল অফিসার ও ফোর্সদের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জনে সহযোগিতা করার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ।
সম্মাননা পদক ও সনদপত্র টি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ