• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিরিরবন্দরে ছেলের ইটের আঘাতে প্রভাষকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্থ ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পিতা ইমদাদুল হক (৫২)। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ও আব্দুলপুর ইউনিয়নের নন্দেড়াইল গ্রামের বাসিন্দা।
২ জুলাই শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর কথা জানার পর থেকে পলাতক রয়েছে ছেলে রেজাওয়ান ইসলাম (২৩)।
স্থানীয়রা জানান, চাকুরী ছেড়ে বাড়িতে বসে থেকে বাবার কাছে নেশার টাকা চাইতে গেলে বাবার সাথে রেজাওয়ানের ঝগড়াবিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলে রেজাওয়ান ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার বাবা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি” তবে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলেই মামলা নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ