• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দিনাজপুরের হাবিপ্রবির দুই কর্মচারী করোনায় প্রাণ হারালো

তাফহিমুল ইসলাম, দিনাজপুর ।। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন শাখায় মাস্টাররোলে কর্মরত মঞ্জুরুল ইসলাম ( ৫০) ও নিরাপত্তাকর্মী আবু বক্কর ( ৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ডঃ মোঃ মফিজুল ইসলামে এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোঃ রবিউল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন ধরে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন। আর আবু বক্কর অসুস্থতা বোধ করায় কিছুদিন আগে জন্য ভর্তি হন হাসপাতালে। শুক্রবার রাত ১০ টায় মঞ্জুরুল ইসলাম  এবং  রাত ১১ টায় আবু বক্কর  চিকিৎসা গ্রহন কালে মৃত্যু বরণ করেন। আবু বক্করের বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নাই নামক এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোঃ রবিউল ইসলাম বলেন, মঞ্জুরুল ইসলাম ও আবু বক্কর অসুস্থ হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারা এই বিশ্ববিদ্যালয়ের একটি অংশ ছিল।

বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর আকর্ষিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। মঞ্জুরুল ইসলাম ও আবু বক্করের অকাল মৃত্যুতে তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।

উলেখ্য এখন পর্যন্ত দিনাজপুর জেলায় নতুন ২ জনসহ মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে  ৮ হাজার ৯৮০ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩৪১ জন।  জেলায় সক্রিয় রোগী ২ হাজার ৪৬৩ জন। হাসপাতালে ভর্তি আছে ১৭৩ জন রোগী। অবশিষ্টরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ