• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নওগাঁয় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি। শুক্রবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন, আম ব্যবসায়ী খলিল প্রামাণিক (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে।

জানাগেছে, খলিল প্রামাণিক একজন আম ব্যবসায়ী। করোনা ভাইরাসের চলমান লকডাইনে কারণে তিনি জেলার সাপাহার থেকে আম নিয়ে রাতে ট্রাকে করে মান্দার ওপর দিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আড়াই টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে রাজশাহী থেকে নওগাঁ গামী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবাহী ট্রাকের আম ব্যবসায়ী খলিল প্রামাণিক ও একই ট্রাকের চালকের সহযোগী মারা যান।
সংবাদ পেয়ে রাতেই মান্দা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আম ব্যবসায়ী খলিল প্রামানিকের ভাই নূর মোহাম্মদ বলেন, তার ভাই আমের মৌসুমে সাপাহার থেকে আমের ব্যবসা করছিলেন। লকডাউনের কারণে রাতে সাপাহার থেকে ট্রাকে করে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন। সংবাদ পেয়ে তিনি থানায় এসেছেন।

মান্দার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ