• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুরে গত ২৪ ঘন্টায় ১৬ জনের করোনা শনাক্ত

সিসি নিউজ।।  নীলফামারীর সৈয়দপুরে এক দিনে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত উপজেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯ জনে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৮ জনের রেপিড এন্টিজেন পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ১৫।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাশার সিসি নিউজকে বলেন, এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৩২৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৫ জন। বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ৫৮ জন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন একজন এবং জেলার বাইরে আছেন একজন। মারা গেছেন ১৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ