সিসি নিউজ ।। নীলফামারীতে করোনার আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। সংক্রমণের হার যাতে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। গত মাসে সংক্রমণ হার অনেক কম ছিল। এ কয়দিনে আক্রন্তের হার অনেক বৃদ্ধি পেয়েছে। সুস্থ থাকতে হলে অবশ্যই কঠোর বিধিনিষেধ মানতে হবে। কথাগুলো বলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী।
রবিবার (৪ জুলাই) দুপুরে সৈয়দপুরে লকডাউন পস্থিতি পরিদর্শনে এসে তিনি আরও বলেন, লকডাউন যদি সুষ্ঠুভাবে পালিত হয় সেই লক্ষ্যে সারাদেশের মতো এ জেলাতেও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছে।
এ সময় নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসনাত খান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, নীলফামারীতে সবার সহযোগীতায় লকডাউন সফল হচ্ছে এবং মানুষও তা পালনে এগিয়ে এসেছে। এখনো যেসব ত্রুটি পরিলক্ষিত হচ্ছে সেগুলা নিয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সকলকে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে চাই। যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়।