সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান ঢালীর দাফন আজ মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় গোলাহাট কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে ইসলামবাগ বড় মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গোলাহাট গত সোমবার রাত ২ টায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বৃক্ক ও হ্নদরোগে ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, মুক্তিযোদ্ধা সৈয়দপুর উপজেলার সাবেক কমান্ডার একরামুল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জমান, যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।