• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

ডোমারে গাদাগাদি করে টিসিবি’র পন্য বিক্রি 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় স্বাস্থ্য বিধি না মেনে টিসিবি’র পন্য বিক্রি করা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে ডোমার বাজারে টিসিবি’র ট্রাকে গাদাগাদি করে শত শত মানুষ তেল, চিনি ও ডাল ক্রয় করে। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল না। ট্যাক ও পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডিলার ছাবের আলীও মানুষের ভীড়ে হিমশিম খায়।
আব্দুল করিম (৪১) জানান, অনেক কষ্ট করে দুই লিটার তেল ও এক কেজি ডাল নিতে পেরেছি।
সানোয়ার ইসলাম (৩০) বলেন, বাজারের চেয়ে টিসিবি’র পণ্যের দাম কম হওয়ায় এখানে এসেছি। এতো মানুষের ভীড়ে মাস্ক পড়ে গেছে।
হারুন ইসলাম (৩৮) বলেন, আমরা গরিব মানুষ। করোনা ও লকডাউনে কাজকর্ম বন্ধ আছে। কম দামে পেয়ে টিসিবি’র পণ্য কিনতে এসেছি।
পথচারী অনেকে অভিযোগ করে বলেন, এভাবে এক সাথে শত শত মানুষ গাদাগাদি করলে করোনা ভয়াবহ আকার ধারণ করবে। তারা ডিলারের সংখ্যা বাড়িয়ে, কয়েকটি স্থানে টিসিবি’র পণ্য বিক্রির দাবী করেন।
ট্যাক কর্মকর্তা আব্দুল বারী জানান, ট্রাকে টিসিবি’র পন্য নিয়ে আসার সাথে সাথে শত শত মানুষ ভীড় শুরু করে। এতো মানুষ এক সাথে আসায় আমরাও দিশেহারা হয়ে পড়েছি। তবে স্বাস্থ্য বিধি মেনে পণ্য বিক্রির চেষ্টা করেছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ