• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

করোনা প্রতিরোধে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ

dav

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। করোনা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় এলাকা থেকে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মো: মাহমুদ আলম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো: মামুনুর রশিদ চৌধুরী,পৌর প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম,কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,হারান দত্ত,সৈয়দ সামিউল ইসলাম সোহেল,পারভেজ,আব্দুল মজিদসহ পৌর পরিষদের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এসময় সড়কে ও শহরে চলাচলকারী যাত্রীবাহী অটোরিকশা চালকসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র।
বিতরণ কার্যক্রম শেষে পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র মাহমুদ আলম লিটন বলেন,করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ