• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

নীলফামারীতে করোনায় ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীতে করোনায় ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশনের ৬৬ আর্টিলারি ব্রিগেডের অধীনস্থ ইউনিট ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি। বৃহষ্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভূটিয়ানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিম আহমেদ শাকিল ও পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্র্রামানিক নিজ হাতে খাদ্য সামগ্রীগুলো ঘরবন্দী মানুষদের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা ও তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। সেনা সদস্যরা তাদের নিজস্ব উদ্বৃত্ত রেশন থেকে এসব বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ