• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |

নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা খুন

সিসি নিউজ ।। নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আলী যাদু (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। শনিবার দুপুরে শহরের কলেজ স্টেশন সংলগ্ন নীলকুঞ্জ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যাদু ওই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র।
পুলিশ জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির প্রবেশ দ্বারে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলী যাদুর বাম হাতের কনুইয়ে আঘাত করে হত্যা করে। জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহের সুরহতাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে রংপুর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আলমত সংগ্রহ করে। এঘটনায় নিহতের স্ত্রী, দুই ছেলেসহ চার জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাদ করছে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ