• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

প্রাক-প্রাথমিকে ৩৭ হাজার পদ সংরক্ষণের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে ৩৭ হাজার ৬৭২টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১১ জুলাই) এ অফিস আদেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। এছাড়াও পুরাতন সরকারি প্রাথমিকে এসব পদগুলোর মধ্যে যেসব পদ শূন্য হয়েছে বা হবে সেসব পদে বদলি বা অন্য কোনওভাবে পূরণ করা যাবে না।

নির্ধারিত ছকে জেলা ও উপজেলার নাম, বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম ও পদবি, কর্মরত শিক্ষকের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, কী কারণে কোন তারিখ থেকে পদ শূন্য রয়েছে তারও তথ্য চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ