• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

পঞ্চগড়ে গৃহবধূকে ধর্ষণ ও স্বামীকে বলাৎকারের অভিযোগে আটক ৪

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। পঞ্চগড়ে গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ ও একই সময় স্বামীকে বলাৎকার করে মোবাইল ফোনে ছবি তোলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে এ ঘটনায় চারজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে।

পঞ্চগড় সদর থানা পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনক আটক করেছে। অপরদিকে ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলায় আটক আসামিরা হলেন, জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র জয়নুল হক (২৫), এন্তাজুল এর পুত্র রনি ইসলাম (২৪), শহিদুল ইসলামের পুত্র নুর হোসেন (২১) ও আব্দুল মালেকের পুত্র শাহিন হোসেন (২১)।

রোববার (১১ জুলাই) দিনগত গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার দিনগত গভীর রাতে চা বাগানের চা পাতা কাটার জন্য ওই গৃহবধূর স্বামীকে ডেকে নিয়ে যায় ওই চার বখাটে। চা বাগানে তারা পরনের পোষাক খুলে নিয়ে দিগম্বর করে। এসময় মোবাইল ফোনে ছবি তুলে সেটি এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকাও দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামি রনি, নূর ও শাহীন তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

অপরদিকে এই সুযোগে ধর্ষক জয়নুল বাড়িতে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিভিন্ন রকম ভয় ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে স্বামী-স্ত্রী উভয়েই বিষয়টি অবগত করে তার পরিবারকে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে সদর থানায় ৩ জনের নামে পর্নোগ্রাফি আইনে ও ১ জনের নামে নারী শিশু নির্যাতন আইনে (ধর্ষণ) দুটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ