• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |

প্রকাশিত সংবাদের উর্দুভাষী নেতার প্রতিবাদ…

সিসি নিউজ ডেস্ক ।। বিভিন্ন জাতীয় ও স্থানীয় অনলাইনে “সৈয়দপুরে উর্দুভাষী নেতার চাঁদাবাজি” শিরোনামে একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের প্রতিবাদ করেছেন সৈয়দপুর আউট হাউস ক্যাম্প কমিটির সাধারন সম্পাদক আবু জাফর। সিসি নিউজে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি উল্রেখ করেছেন, সৈয়দপুর শহরের আউট হাউস উর্দুভাষী ক্যাম্পের ৫৬ পরিবারে অবৈধ বিদ্যুৎ সংযোগ বা বিচ্ছিন্ন করার ক্ষেত্রে আমার নামে মাসিক চাঁদাবাজির কথা তুলে ধরা হয়েছে। যা আদৌ সত্য নহে। একটি মহল সাংবাদিকদের আমার বিরুদ্ধে কাল্পনিক চাঁদাবাজির মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছে। ওই ক্যাম্পের বর্তমান কমিটির সাধারন সম্পাদক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ করছি। যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছে মূলতঃ তারাই চাঁদাবাজির সাথে জড়িত। বর্তমানেও আউট হাউস উর্দুভাষী ক্যাম্পের ৫৬ পরিবারে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ