সিসি নিউজ ।। কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর দুই ডোজ টিকা গ্রহনের পরও দৈনিক করতোয়া’র সৈয়দপুর উপজেলা প্রতিনিধি ও সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু’র করোনা নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে। বর্তমানে তিনি শহরের নিজ বাসায় আইসোলেশনের রয়েছে।
জানা গেছে, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাত থেকে শরীরে প্রচন্ড জ্বর ও ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।
পরবর্তীতে তিনি গত ১২ জুলাই বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে স্থাপিত সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পরীক্ষা কেন্দ্রে সন্দেহজনক নমুনা দেন। এতে গত ১২ জুলাই র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় তাঁর করোনা পজিটিত ফলাফল আসে। বতর্মানে তিনি চিকিৎসকের পরামর্শে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
তিনি তাঁর আশু সুস্থতার জন্য সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাঙক্ষাকীসহ সৈয়দপুর উপজেলাবাসীর সকলের দোয়া কামনা করেছেন।