• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

বিচারিক আদালত খুলে দিতে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা

সিসি নিউজ ডেস্ক ।। ভার্চুয়ালি উপস্থিতিতে বিচারিক আদালতের দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল সমূহে সকল প্রকার শুনানি (স্বাক্ষ্য গ্রহণ ছাড়া) করা যাবে মর্মে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্টে প্রশাসন।

বুধবার আদেশটি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এছাড়াও সার্কুলারে বলা হয়, শারীরিক উপস্থিতিতে সাকসেশন ও অভিভাকত্ব নির্ধারণ বিষয়ক মামলা দায়ের ও শুনানি করা যাবে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিগণের আত্মসমর্পণের দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানি করা যাবে। তবে এ সময় বিচারক একজনের শুনানির সময় অন্যজনকে এজলাসে প্রবেশ করাবেন না। স্বাস্থ্যবিধি মেনে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণ বিষয়ক মামলা শুনানি ও নিষ্পত্ত্বি করা যাবে।

সাংবিধানিক বাধ্যবাধকতায় দেশের প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন বলেও আদেশে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ