• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

সৈয়দপুরে এরশাদের মৃত্যু বার্ষিকীতে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

সিসি নিউজ ।। সৈয়দপুরে জাতীয়পার্টি চেয়ারম্যান মরহুম পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকীতে দুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ জুলাই) বিকালে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় দুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন সৈয়দপুর উপজেলা জাতীয় পাটির আহবায়ক ও ইকু গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকপাটি সৈয়দপুর উপজেলা আহবায়ক মনছুর আলী,জাতীয় শ্রমিকপাটি কারখানা শাখা সাধারণ সম্পাদক গোলাম বারী,জাতীয় যুব সংহতির জেলা শাখার সভাপতি রওশন মাহানামা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, উপজেলা জাতীয় সেচ্চাসেবক পাটি আহবায়ক শফিউল আলম সুজন প্রমুখ।
এর আগে শহরের পাঁচ মাথা মোড়সহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০০ হাজার অসহায় দুস্হ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
জাতীয়পাটি আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বাষিকী উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করছি। সফল রাষ্ট্র নায়ক এরশাদ মানেই বাংলাদেশ। এরশাদের আর্দশকে লালন করে জাতীয়পাটি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ