• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছরের অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর আড়াই টার দিকে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে অজ্ঞাত এক নারী ডোমার রেলগেট থেকে এক কিলোমিটার উত্তরে পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রেল লাইনের ধারে হাটাহাটি করেছিলেন। একপর্যায়ে রেললাইনে শুয়ে থাকলে বেলা আড়াইটার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি যাওয়ার পথে কাটা পড়ে মৃত্যু হয় তার। পরনে ছিল লাল রঙের সেলোয়ার ও আকাশী রঙের কামিজ।
চিলাহাটি স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম বলেন,‘সৈয়দপুর জিআরপি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সেখানে আমার থানার অফিসারকে পাঠানো হয়েছে। তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা করছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ