• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭জুলাই) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া পাকার মোড় এলাকা থেকে ডাকাতির ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আবির হাসান (২৬), রনি আকরাম (২৭),নয়ন হোসেন (২৯), খুশিবুজ্জামান খুশিব (২৪),হাবিবুর রহমান বাশার (২৭) তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। শনিবার গভীর রাতে পাকার মোড় এলাকায় এ্যাম্বুলেন্স থেকে নেমে আটকৃতরা ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রামদা,চাইনিজ কুড়াল, ধারালো ছুরি, লোহার তৈরি পাইপ, কাঠের লাঠি, পাঁচটি মোবাইল ও এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
ওসি আরো বলেন, আটকৃতদের ডাকাতির মামলাসহ আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ