• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

কৃষিবিজ্ঞানে ভর্তিতে প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ

সিসি নিউজ ডেস্ক ।। এবার কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ পরীক্ষার নীতিমালা অনুযায়ী, সাত বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৪১৯টি আসনের বিপরীতে ১০ গুণ অর্থাৎ ৩৪ হাজার ১৯০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়গুলোয় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে ফল প্রকাশ করা হয়।

যেসব আবেদনকারীর মোট প্রাপ্ত নম্বর ১০৩৭ বা তার ঊর্ধ্বে কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে যেসব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না, তাদের ৭০০ টাকা করে ফেরত প্রদান করা হবে। গত ১০ জুন ছিল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের শেষ তারিখ।

এ সময়সীমার মধ্যে আবেদন জমা পড়েছে ৮০ হাজার ৯৩৩টি। করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে পিছিয়ে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ