• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

করোনায় প্রাণ গেল আরও ২০০ জনের

সিসি নিউজ ডেস্ক ।। করোনার মৃত্যু মিছিলে যোগ আলো আরো মানুষ। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারাদেশে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, আগে গতকাল সোমবার (১৯ জুলাই) ২৩১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এ  পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩২৫জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন।  সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ২৮ হাজার  ৮৮৯জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯দশমিক ৩১শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৭ জন এবং এখন পর্যন্ত  ৯ লাখ ৫১ হাজার ৩৪০জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৪০ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ এবং ৩৯হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ