• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

বাগেরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল ইজিবাইকের ৬ যাত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের সবাই ইজিবাইকের যাত্রী। বাগেরহাট ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকসহ ৬টি লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ইজিবাইক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়ার দিকে এবং এর বিপরীতে ট্রাকটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ