সিসি নিউজ ।। কঠোর লকডাউনের প্রথম দিনে নীলফামারীর সৈয়দপুরে শহরে মানুষের চলাচল ছিল বেশি। দোকানের অর্ধেক অংশ খুলে ব্যবসা করছে ব্যবসায়ীরা। পুলিশ নীলফামারীর সৈয়দপুরে বা সেনাবাহিনী উপস্থিতিতে টের পেলে বন্ধ করছে দোকান আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলেই খুলে বসছে দোকান।
এ দিকে লকডাউন কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে সেনাসদস্যরা। সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচলকারী মানুষদের বাইরে বের হওয়ার কারন জিজ্ঞাসা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বৈধ কারন দেখালে তারা গন্তব্যে পৌছাতে পারছে। এর ব্যাতিক্রম হলে গুনতে হচ্ছে জরিমানা। এ সময় মাস্ক না পরায় ও অযথা বাসার বাইরে বের হওয়ার কারনে ২০ জনকে অর্থদন্ড এবং বিধি নিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখায় শহরের নাজ সু স্টোরের সানোয়ার হোসেন নামে এক ব্যাক্তিকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, সকাল থেকে অভিযান পরিচালনা করছি। যারা কঠোর লকডাউনের মধ্যে অযথা ঘোরাফেরা করছে তাদেরকে আইনের আওতায় নেয়া হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।