• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

খানসামায় মসজিদ থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর বড় মসজিদ পাড়ার নদীর পাড় নূরানী জামে মসজিদের লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এবিষয়ে নদীর পাড় নূরানী মসজিদের সভাপতি আব্দুল কাদেরের ছোট ছেলে মুমিন উদ্দিন মানিক বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঐ মসজিদে মুসল্লিরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। গত ১৯ জুলাই রাত এগারোটা থেকে ফজরের নামাজের আগে কে বা কাহারা মসজিদের আউজার ব্র্যান্ডের মাইক সেটের মেশিন এবং গাজী ব্র্যান্ডের এক হার্জের মর্টার চুরি হয়। অতঃপর একই মসজিদে গত ২১ জুলাই রাতে মসজিদের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়। পরে মসজিদের মুয়াজ্জিন চুরির বিষয়টি টের পেয়ে সবাইকে জানালে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে থানায় অভিযোগ দাখিল হয়।

মসজিদের সভাপতি আব্দুল কাদের বলেন, অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ওসি শেখ কামাল হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থানা পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ