• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

করোনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার।

বুধবার বেলা ১০টার দিকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ বছর বয়সে তার মৃত্যু হয়।

এরআগে গত ১৪ জুলাই সানিয়া আক্তারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তার স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এক শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

১৯৯২ সালের ১ আগস্ট  নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন সানিয়া আক্তার। এরপর দশম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালের ১ মার্চ চাকরিতে যোগদান করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ