অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মাহমুদ তপু, সাহিত্য বিষয়ক সম্পাদক ও জেলা আহবায়ক অয়ন মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য মো. রক্সি খান, সৈয়দপুর উপজেলা কমিটির আহবায়ক মামুনুর রশিদ ও সদস্য সচিব লিয়াজু সরকার, পৌর কমিটির আহবায়ক হাসান রেজা।
সৈয়দপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে এই ক্যাম্প চলবে। প্রতিদিন এই ক্যাম্প সকাল দশটায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে। আজ শনিবার উদ্বোধনী দিনে ৫০০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। আগামীকাল রোববার পৌরসভার ১নং ওয়ার্ডের নতুনহাট সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।